🚨🧧পর্যটনের বিকাশে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে : পর্যটনমন্ত্রী

মেলা মানেই সব অংশের মানুষের মিলন। এই মিলনে মানুষের হৃদয়ের ছোঁয়া পাওয়া যায়। এই মিলন যেন সমাজ, রাজ্য ও দেশের উন্নয়নের এবং অগ্রগতির জন্য হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজ মেলাঘরের ভীরাম্মা কালী মন্দিরের ৮ম বাৎসরিক উৎসব উপলক্ষে ৩দিনব্যাপী মেলা, রথ পরিক্রমা ও মহাযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। তিনি বলেন, পর্যটনের বিকাশে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে। ভীরাম্মা কালী মন্দিরকে তীর্থস্থান এবং আধ্যাত্মিক পর্যটন ক্ষেত্র হিসেবে তুলে ধরতে পারলে এলাকার আরও উন্নতি ঘটবে। এই এলাকার মানুষ এতে নানাভাবে উপকৃত হবেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক কিশোর বর্মণ, সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, ভীরাস্থা কালী মন্দিরের প্রতিষ্ঠাতা টি ভীরামনি। স্বাগত বক্তব্য রাখেন ভীরাত্মা কালী মন্দিরের বাৎসরিক উৎসবের সভাপতি নারায়ণ দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *