🚨🧧খাদ্য দপ্তরের অভিযান অব্যাহত

খাদ্য দপ্তরের অধিকর্তা এবং সরকারি অধিকর্তা, ফুড সেফটি অফিসার সহ জাম্বু টিম এক যুগে বুধবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। যদিও এই অভিযানে খুব একটা কাজ  হচ্ছে না বলে অভিযোগ জনগণের। অভিযান পরবর্তীতে যথারীতি কালোবাজারি চলছে। মহারাজকুঞ্জ বাজারে আজকের অভিযানে পাচারকালে ১১ বস্তা pds চাল উদ্ধার হয় একটি ঠেলা থেকে। পাশাপাশি ৩ টি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডার উদ্ধার হয় তপন সাহার দোকান থেকে।কাগজপত্র ও স্টক এ অসঙ্গতি পাওয়ায় অধিকর্তার নির্দেশে একটি দোকান বন্ধ করা হয়।। এরপর এমবি টিলা  বাজারে গৌতম দেবের  দোকান থেকে ০২ টি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার  বাজেয়াপ্ত করা হয়। খাদ্য দপ্তরের অধিকর্তা  নির্মল অধিকারী জানিয়েছেন সবার বিরুদ্ধে নোটিশ ইস্যু করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *