🧧🚨বামুটিয়ায় বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে ১২৪ পরিবারের ৩৩১ জন ভোটার বিজেপিতে সামিল

শনিবার বিকালে এক যোগদান সভায় ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের উত্তর রামনগর এলাকায় এক যোগদান সভায় বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে ১২৪ পরিবারের ৩৩১ জন ভোটার বিজেপিতে যোগদান করেন।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বামুটিয়া বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক তথা ত্রিপুরা মার্কফেড এর চেয়ারম্যান কৃষ্ণধন দাস,বিজেপি ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বামুটিয়া মণ্ডল সভাপতি বিজু পাল সহ অন্যান্য নেতৃত্ব।নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন মন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব।এবং বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী টিংকু রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *