পটুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয় থেকে দ্বাদশ স্তরে উন্নীতকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার স্কুল প্রাঙ্গনে। উল্লেখ্য এই স্কুলকে দ্বাদশ স্তরে উত্তীর্ণ করার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। রাজ্য সরকার এই দাবি মেনে নেওয়ায় স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জ্লা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস ,পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা। প্রসঙ্গত এবছর থেকে আর্টস বিভাগে ই চালু হলো ক্লাস পরবর্তীতে স্কুলের পরীক্ষাটা উন্নয়ন করা শুরু হবে বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ। রাজ্য সরকার এবছর মোট পাঁচটি স্কুলকে
উচ্চ বিদ্যালয় থেকে দ্বাদশ স্তরে উন্নীতকরণ করে। শিক্ষা ব্যবস্থাকে উন্নতিকল্পে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে তারই ফলশ্রুতিতে এই পদক্ষেপ।
