🧧🚨রাজ্যে বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। বহি রাজ্যের বেকারদের জন্য বন্ধ হয়ে গেছে রাজ্যে নিয়োগে অংশগ্রহণ করা। ফলে বহির রাজ্যের বেকাররা জালিয়াতির আশ্রয় নিচ্ছে। পয়সার বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বানিয়ে নিচ্ছে পি আর টি সি। এরকম কিছু ঘটনা সামনে এনেছে এন এস ইউ আই। এ নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরকম জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ তারা পশ্চিম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে ও ডেপুটেশন প্রদান করে। প্রসঙ্গত ইতিপূর্বে তারা এ ব্যাপার নিয়ে এসপির নিকট ডেপুটেশন প্রদান করেছিল।