🧧🚨 ইপিএফ এর অর্থ কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ।।।।

অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ মঙ্গলবার ইপিএফ এর অর্থ কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগে ইপিএফ রিজিওনাল কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করে। তাদের অভিযোগ,
ত্রিপুরা রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় 250 (দুইশত পঞ্চাশ) জন আউট সোর্সিং কর্মী রয়েছে৷ গত 05 (পাঁচ) বছর ধরে বেতন থেকে E.P.F টাকা কেটে নেওয়া হচ্ছে কিন্তু টাকা EPF অ্যাকাউন্টে জমা করা হয় না এবং সংশ্লিষ্ট কোম্পানি এম এস নামে
সংশ্লিষ্ট কোম্পানি জমা করে না।
কোম্পানির ঠিকানা হচ্ছে,
এইচআরডি কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স প্রা. লিমিটেড রেজি. S.T-এ অফিস রোড বদরপুর, P.O.- বদরপুরঘাট, পিন- 788803, জেলা- করিমগঞ্জ, আসাম। কর্মীরা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কোনো সদুত্তর দিচ্ছে না। যদি অবিলম্বে ইপিএফ এর টাকা না পায় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান অখিল ভারতীয় মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *