🚨🧧রামনগরে স্টেট ব্যাংকের নতুন এটিএম।।।।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাদের গ্রাহকদের সুবিধার্থে সারা রাজ্যে গ্রাহকদের ঘরের কাছে এটিএম কাউন্টার পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে বুধবার রামনগর রোড নং-৪-এর নাগরিকদের সেবার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২৬২তম এটিএম কাউন্টারের উদ্বোধন হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন অভিষেক কুমার সিনহা আঞ্চলিক ব্যবস্থাপক, এসবিআই, আগরতলা দক্ষিণ অঞ্চল সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার উদ্বোধন করে বলেন, রামনগর এলাকার জনগণের চাহিদা ছিল এই এলাকায় একটি এটিএম কাউন্টার বসানোর জন্য স্টেট ব্যাংক সেই চাহিদা পূরণ করায় এলাকাবাসী অনেকটাই উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *