সম্ভাবনাময় ক্ষেত্রসমূহকে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছে সরকার : মুখ্যমন্ত্রী

ত্রিপুরার সার্বিক বিকাশে প্রচুর সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে। এই সম্ভাবনাময় ক্ষেত্রসমূহকে কাজে লাগিয়ে রাজ্যের উন্নয়নে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এই সরকার। আজ সচিবালয়ে নীতি আয়োগের সদস্য ডা. ভি কে সরস্বত’ এর […]

প্রদেশ বিজেপির উদ্যোগে ৭ দিবসীয় ‘বুথ বিজয় অভিযান’ এর সূচনা

“আমার বুথ, সবচেয়ে মজবুত” এই আহবানকে সামনে রেখে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে ৭ দিবসীয় বুথ বিজয় অভিযানের শুভ সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন  রাজ্যের মুখ্যমন্ত্রী […]

সিপিআইএমের প্রচারসজ্জা নষ্ট করার প্রতিবাদে সড়ক অবরোধ

খোয়াই মহকুমা এলাকার বিভিন্ন স্থানে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে পালন করা হয় মহান নভেম্বর বিপ্লব দিবস। খোয়াই মহকুমার অন্যান্য স্থানের ন্যায় খোয়াই তাত চৌমুহনী এলাকায় সিপিআইএম পার্টি অফিসের সামনে […]

শুভ বিবাহ উৎসব ভারতীয় বিবাহের এমন এক উদযাপন যা ২০০৯ সালে শ্যাম সুন্দর কোং সুয়েলার্স সাফল্যের সঙ্গে আয়োজন করে। পরে কলকাতার কয়েকটি প্রধান হাউজিং সোসাইটি ও বিশিষ্ট ক্লাবও এই কর্মকাণ্ডে যুক্ত হয়ে হয়ে পড়ে। এরপর থেকে যত সময় গড়িয়েছে ততই এর পরিধি বেড়েছে।এই উদ্যোগের উদ্দেশ্য হল ভারতীয় ঐতিহ্যের বর্ণময় উদযাপন। এই উদযাপনে বিয়ের নাচ-গানের মাধ্যমে বিয়ের মরসুমকে যেমন স্বাগত জানানো হয় তেমনি গ্রাহক বন্ধুদের জন্য নানান অফার ও উপহারের ডালি ঘোষণা করা হয়।সাথে সোনা এবং হিরের বিয়ের গয়নার এক সম্পূর্ণ নতুন সংগ্রহ উন্মোচন করা হয়। যা এই বছরের বিয়ের মরসুমের জন্য বিশেষভাবে ডিজাইন এবং কারুকাজ করা। এই উৎসব উদযাপন করার জন্য গ্রাহক বন্ধুদের অন্যও নিয়ে আসা হয়েছে অনেক আকর্ষণীয়ও অফার। ক্রেতা বন্ধুদের জন্য থাকছে সোনা ও হিরের গয়নার মজুরিতে ৫০% পর্যন্ত ছাড়া।বালি, ব্যাঙ্কক এবং আবুধাবিতে ইলিডে প্যাকেজ জেতার সুযোগ এবং প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। আর এইসব কিছুই আয়োজন করা হয়েছে বিয়ের মরসুম কে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য। মানিক্য এ্যানক্লেভে স্পেশাল প্রিডিউ হিসেবে রবিবারে এই ঝলমলে সন্ধ্যা শুরু হয় এক অডিও ভিসুয়াল দিয়ে। যেখানে বিয়েতে সোনার গুরুত্ব কতটা তা তুলে ধরার পাশাপাশি একজন কনে বিয়ের গয়নায় কীভাবে সেজে উঠে তাঁর জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে তা দেখানো হয়। একইসঙ্গে ঐতিহ্যবাহী বাঙালি বিয়ের চিরন্তন সনাতনী প্রথা, রীতি-রেওয়াজ নিয়ে একটি উপস্থাপনা করা হয়। আজকের দিনে দাড়িয়ে বিয়ে নামক প্রতিষ্ঠানের মূল্যায়ন ও প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়। ভারতের অন্যান্য অঞ্চলে শুভ বিবাহ উৎসব কীভাবে পালিত হয় তাও তুলে ধরা হয়। সব কিছুর শেষে এই সন্ধ্যায় বাঙালির ঐতিয্যবাহী ‘ভোগ’ দিয়ে ভারতীয় বিবাহ উদযাপন করা হয়। শ্যাম সুন্দর কোঃ জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমরা সবসময়ই ‘ব্রাইডাল জুয়েলারি উইথ সেন্টিমেন্টস অ্যাটাচড’-এর মতো প্রচারাভিযান এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের মাধ্যমে ভারতীয় বিবাহকে আবেগপ্রবণ করে তোলেছি। কারণ বিবাহই এই সমস্ত কিছুর অন্তরে থাকে। আর এজন্যই এটা খুবই বিশেষ।” সংস্থার আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, “বিযের মরসুমে আমাদের ‘শুভ বিবাহ উৎসব’ একটি বিশেষ উদ্যাপন। ২০০৯ সালে একটি ইন-স্টোর উপস্থাপনা দিয়ে এটি শুরু হয়েছিল। এই উৎসব এখন একটি বার্ষিক উদযাপন হয়ে উঠেছে।” তিনি আরো বলেন, “এই বছরের সংস্করনে প্রিভিউতে ঐতিহ্যবাহী বাঙালী বিয়ে, ভারতের নানা অঞ্চলের বিয়ের নাচ-গানকে যেরকম উপস্থপনা করা হয়, ঠিক তেমনি ত্রিপুরার জনজাতির নব-দম্পতির রূপকেও উপস্থাপনা করা হয়। আমাদের আশা এবারে উপস্থাপনা সবার কাছেই হৃদনগ্রাহী হবে”। ‘শুভ বিবাহ উৎসব’ অফারটি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ত্রিপুরার (আগরতলা, খোয়াই, ধর্মনগর ও উদয়পুর) সব কটি শোরুম ছাড়াও কলকাতার সব ( গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) শোরুমেও ৯ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত চলবে। সংস্থার তরফ থেকে সবাইকে শুভ বিবাহ উৎসব-এ আমন্ত্রণ জানানো হয়েছে ।