🚨🧧এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

রহস্যজনক ভাবে উদ্ধার এক ব্যক্তির মৃত দেহ নাম, আশীষ রায়। ঘটনা বিবরণে জানা যায় রাজধানীর রামনগর ১০ নম্বর রোড এলাকার বাসিন্দা আশিষ রায়। প্রত্যেকদিনের মত মঙ্গলবার রাতেও নিজ কাজকর্ম সেরে একাই ঘরে ঘুমতে জান আশীষ বাবু । আশীষ বাবু স্ত্রী নিজের বাপের বাড়িতে বেড়াতে যাই উদয়পুরে। স্ত্রী সকালে স্বামীর মোবাইলে ফোন করলে ফোন রিসিভ না করায় সন্দেহ হয়। তখন পাড়ার এক মহিলার কাছে স্ত্রী খুন করলে ওই মহিলা বাড়িতে ছুটে গিয়ে দরজা বন্ধ দেখতে পায়। সাথে সাথে ই পারা প্রতিবেশীদের খবর দিলে তারা ছুটে এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছে মৃত আশিষ রায়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় চাঞ্চল ও ছড়িয়ে পড়ে, খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আগরতলা জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত ব্যক্তির ভাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পারিবারিক কোনো ঝামেলা ছিল বলে উনার জানা নেই। মঙ্গলবার রাতে একাই বাড়িতে ছিল বড় ভাই ও বৌদি এই বাড়িতে থাকলেও মঙ্গলবার রাতে অনুপস্থিত ছিল বলে দাবি করেন মৃত ব্যক্তির কাকাতো ভাই। তিনি এও বলেন মৃত আশীষ বাবু নাকি ফাঁসিতে আত্মহত্যা করেছে। তবে পুলিশ মৃতদেহ উদ্ধার করার সময় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও রক্তের চিহ্ন লক্ষ করেছে বলে জানা যায়। পাশাপাশি প্রশ্ন উঠেছে যদি উনি ফাঁসিতে আত্মহত্যা করে তাহলে কেভবে মাটিতে শুয়েছে ? এখন দেখার ময়না তদন্তের রিপোর্ট আসার পর কি রিপোর্ট বেরিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *