চাদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, ‘আজকের দিনটি ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। কেননা আজ ভারত চাঁদে তিরঙ্গা পতাকা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, এই দিনটি শুধুমাত্র ভারত নয় গোটা বিশ্বের জন্যই এক আনন্দের দিন। এই দিনটির জন্য আমাদের বৈজ্ঞানিকগণ বহু বছর ধরে পরিশ্রম করে আসছেন। সেজন্য রাজ্যপাল ইসরোর বৈজ্ঞানিক ও সংশ্লিষ্ট আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন।’
