🧧🚨বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মতিথি উদযাপিত

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫ তম জন্মতিথি উদযাপন করে এমবিবি কলেজ প্রাক্তনীরা। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে  কলেজ প্রাঙ্গণে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন  সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। পরবর্তীতে রবীন্দ্র হলে আয়োজিত হয় এক আলোচনা সভা। সেখানে বক্তারা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। এমবিবি কলেজ অ্যালুমনি এসোসিয়েশন আয়োজিত এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, পুরো নিগমের মেয়র দীপক মজুমদার সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা এবং প্রাক্তনীরা সহ ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *