রাধামাধব উন্নয়ন সংঘ ও একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে সহায়তায় একটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। রবিবার এই স্বাস্থ্য শিবিরটি আয়োজিত হয় রাধামাধব জিও মন্দিরে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। আজকের এই স্বাস্থ্য শিবিরে মেডিসিন, গাইনোকোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখবেন পাশাপাশি বিনামূল্যে তাদেরকে ঔষধ ও বিতরণ করা হবে। শিবিরের উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার বলেন ,এই এলাকায় দরিদ্র অংশের মানুষের বসবাস বেশি এরকম শিবিরের মাধ্যমে তারা বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার দেখাতে এবং বিনামূল্য ঔষধ পেতে সক্ষম হবে।
