🧧🚨বনমালীপুর দিঘির দক্ষিণ পাড়ে বসলো রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি।।।।

সবুজায়নে বনমালীপুর এর উদ্যোগে ও আগরতলা পুর নিগমের সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয় রবিবার। আগরতলার বনমালীপুর দিঘির দক্ষিণ পাড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন মেয়র দীপক মজুমদার। তাছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা। ১৫ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই পূর্ণাবয়ব মূর্তি। প্রসঙ্গত আগরতলা শহরের প্রতিটি জলাশয়ের সুন্দর্যায়ন বৃদ্ধিতে নজর দিয়েছে পুর নিগম। পাশাপাশি স্মার্ট সিটি প্রকল্পেও বিভিন্ন জলাশয়কে আলোর মালায় সাজিয়ে সুন্দর করে তোলা হচ্ছে এবং বিশ্ব বিখ্যাত কবি সাহিত্যিক মনীষীদের মূর্তি বসানো হচ্ছে শহর জুড়েই। আবরণ উন্মোচন করে মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরকে সুন্দর করার জন্য পুর নাগরিকদের চাহিদা বা সমস্যা সমস্ত কিছু বিবেচনা করে শহরকে সুন্দর করার চেষ্টা করছে নিগম। তিনি শহরের সৌন্দর্য বৃদ্ধিতে জনগণের সক্রিয় সহযোগিতার কামনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানোর একটিই উদ্দেশ্য আগামী প্রজন্ম যেন রবীন্দ্রনাথ সম্পর্কে জানে। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে রেন্টাস কলোনিতে নজরুলের একটি মূর্তি প্রতিস্থাপন করার। তিনি অনুরোধ রাখেন বিভিন্ন সামাজিক সংস্থা এবং সাংস্কৃতিক সংস্থার প্রতি শহরের কোথায় কোন মূর্তি বসালে শহর আরো সুন্দর হবে সে ব্যাপারে পুর নিগমকে  অবহিত করার। অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, সমাজ পরিবর্তনের মাধ্যমে সকলকে সাংস্কৃতিক মনস্ক করতে হবে। পাশাপাশি যুব সমাজকে সাংস্কৃতিক কৃষ্টি ও সংস্কৃতির দিকে ধাবিত করতে হবে। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র প্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *