🚨🧧জগন্নাথ বাড়ি রোডে নতুন আতঙ্ক! রাতের আঁধারে চারটি গাড়ির কাঁচ ভাঙলো দুষ্কৃতি।।

আজ থেকে প্রায় বছর দুয়েক আগে দেখা দিয়েছিল এক আতঙ্ক। রাতের আঁধারে শহরে রাস্তার পাশে রাখা গাড়ি পুড়িয়ে দিচ্ছিল আগুন দিয়ে। সেই ঘটনার কোন প্রকার কিনারা করতে পারে নাই সেই সময় পুলিশ।গত কদিন ধরে দেখা দিয়েছে  নতুন এক আতঙ্ক। জগন্নাথ বাড়ি এলাকায় চার পাঁচ দিন পূর্বে একটি গাড়ি র কাঁচ ভেঙে ফেলে রাতের আঁধারে কে বা কাহারা। গতকাল রাতে পুনরায় চারটি গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে ফেলে। সকালে এই ঘটনা প্রত্যক্ষ করার পর খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ তদন্তে এসে জানায় এলাকায় দু তিনটে সিসি ক্যামেরা রয়েছে যার ফুটেজ দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাবে তারা। অপরদিকে এলাকার এক ব্যক্তির বাড়ির কাছের জানালা ও ভেঙে ফেলা হয়। উনার সিসি ক্যামেরায় দেখা যায় এক মহিলা ইট দিয়ে ঢিল মেরে ভাঙছে সেই কাচের জানালা। খবরে প্রকাশ এই মহিলা অত্র এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরে বেড়ায়। হয়তোবা সেই ভবগুর এই গাড়ির কাজগুলো ভেঙেছে বলে অনুমান। তবে এই ঘটনায় নতুন করে আবার এক আতঙ্ক বিরাজ করছে গাড়ি মালিকদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *