সম্পত্তি কর নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সে বিষয়ে সোমবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার এক সাংবাদিক সম্মেলনে জানান, যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি কর প্রদান করেননি তাদেরকে জিআইএস পদ্ধতিতে নোটিশ ইস্যু করা হয়েছে। সারা ভারতবর্ষের সঙ্গে এখন থেকে আগরতলা পুর নিগমের পক্ষ থেকেও জিআইএস পদ্ধতিতে সম্পত্তি কর আদায় করা হবে বলেও জানান মেয়র। এতদিন পর্যন্ত নিজেদের দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে কর আদায় করতেন পুর নিগম। ফলে সত্য তথ্য বেশিরভাগ নাগরিক প্রদান করতেন না। পাশাপাশি ৫০ শতাংশ নাগরিক পুর কর প্রদান করেন না। সেদিকে লক্ষ্য রেখে সারা ভারতবর্ষের সঙ্গে আগরতলা পুর নিগমেরও এখন থেকে জি আই এস পদ্ধতিতে পুর কর আদায় করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।
জি আই এস ভিত্তিক সম্পত্তি কর পুর নিগম নির্ণয় করেছে আধুনিক ডিজি পি এস ডিফারেনশিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম সার্ভে প্রক্রিয়া ব্যবহার করে যেখানে আগরতলা পৌরসভার আওতাধীন সমস্ত সম্পত্তির ভূমি জরিপ এবং উপগ্রহ ভিত্তিক ব্যক্তিগত সম্পত্তির মানচিত্র ব্যবহার করে সঠিকভাবে মানচিত্র তৈরি করা হয়েছে। পাশাপাশি 2 বছরেরও বেশি সময় ধরে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলগুলি প্রতিটি বাড়িতে গিয়ে সমীক্ষা চালিয়েছে।
যে পদ্ধতিতে পুর কর নির্ধারিত করা হয় তা হল, বার্ষিক সম্পত্তি মান (এপিভি) APV= প্লিন্থ এরিয়া X ইউনিট এরিয়া মান X দালানের বয়স ফ্যাক্টর x স্ট্রাকচার ফ্যাক্টর X দখল ফ্যাক্টর X ব্যবহার ফ্যাক্টর ব্যবহার করে গণনা করা হয়।
এএমসি এলাকা ভূমি মূল্য, সংযোগ ও উন্নয়নের অবস্থা বিবেচনা করে সম্পত্তি অঞ্চল এ, বি, সি, ডি-তে বিভক্ত বিভক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন জায়গায় সম্পত্তি কর বিভিন্ন রকম হয়ে থাকে।2016 সাল থেকে একই সূত্র ব্যবহার করা হচ্ছে।
জিআইএস পদ্ধতিতে যাদের বাড়িতে দুর্গাপুজোর আগে নতুন হারে সম্পত্তি কর প্রদানের নোটিশ গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের আরও এক মাস সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কর প্রদানে জানান মেয়র দীপক মজুমদার।
দেশের সমস্ত শহরাঞ্চলের মতো এএমসি-র সম্পত্তি করের আওতায় কঠিন বর্জ্য সংগ্রহ, রাস্তার আলো, জল নিষ্কাশন, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সৌন্দর্যবর্ধনের মতো মৌলিক নগর পরিষেবা প্রদান করা হয়। ফলে সকল পুর নাগরিকদের পুর কর প্রদানের আবেদন রাখেন মেয়র দীপক মজুমদার।এই ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছ। প্রতিটি পুর নাগরিক https:// agartalasmartcityservices.in/ e-amc/#/agartalapay/index এই লিংকে গিয়ে তাদের সম্পত্তি করের হিসাব দেখতে পারবে বলেও জানান মেয়র দীপক মজুমদার।
আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের নাগরিকদের অনুরোধ করে যে তারা এই বিষয়ে কোনও মিথ্যা গুজবে কান যেন না দেয় এবং শহরের উন্নয়নের জন্য আধুনিক জিআইএস ভিত্তিক সিস্টেম বাস্তবায়নে সহযোগিতা করেন। যদি কোন পুরো নাগরিকের সম্পত্তি কর নিয়ে কোন ধরনের অভিযোগ থাকে তবে
citizenfeedbackamc@gmail.com এই ইমেইল নম্বরে তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন বলেও জানান মেয়র দীপক মজুমদার। পাশাপাশি অফিসে এসো তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন।
