অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি
ত্রিপুরা রাজ্য ইউনিটের উদ্যোগে
মঙ্গলবার ভারতের নবজাগণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩-তম জন্ম বার্ষিকী পালন করে। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তারা এই দিনটি শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করে । বিদ্যাসাগর এদেশে সংস্কৃত শিক্ষার পরিবর্তে ইংরেজী ও আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রবর্তন করেছিলেন। তিনি নারী শিক্ষার বিস্তার ঘটিয়েছিলেন। বাংলা ভাষাকে এক সুশৃঙ্খল পদ্ধতির উপর দাড় করিয়ে তার বিকাশ ঘটিয়েছিলেন। বিধবা বিবাহ প্রচলন ও বাল্য বিবাহ এবং বহু বিবাহ রধ করার চেষ্টা করেছিলেন। বিদ্যাসাগরের প্রচেষ্টার ফলেই এদেশে বিজ্ঞান চর্চার রাস্তা উন্মোক্ত হয়েছিল। কিন্তু স্বাধীন ভারতে একটার পর একটা কমিশন বসিয়ে সার্বজনিন ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার দরজা বন্ধ করে দিচ্ছে। তার সর্বশেষ পদক্ষেপ জাতীয় শিক্ষানীতি ২০২০। এই নীতির ফলে দেশের শিক্ষা জগতে অবৈজ্ঞানিক চিন্তার অনুপ্রবেশ ঘটবে এবং শিক্ষা বেসরকারীকরণের রাস্তা প্রশস্ত হবে। ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে এবং ব্যাপক ফি বৃদ্ধি ঘটিয়ে শিক্ষাকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় শিক্ষা বিরোধী জাতীয় শিক্ষানীতি-২০২০ এবং রাজ্যের বিদ্যাজ্যোতি প্রকল্প সহ ব্যাপক ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল হতে মহান বিদ্যাসাগরের জন্মদিনে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি বক্তাগণ আহ্বান জানান।
