🧧🚨নষ্ট হয়ে পড়ে আছে জলের এটিএম কর্তৃপক্ষ ঘুমে।।

 

আগরতলা শহর স্মার্ট সিটি হচ্ছে। স্মার্ট সিটি সুযোগ-সুবিধা নিতে হলে পুর নিগমের নাগরিকদেরও ঘাটের পয়সা খরচ করতে হয়। ইতিমধ্যেই সম্পত্তি কর না বাড়ালে ও নাগরিকদের দেওয়া তথ্যগত ভুলের জন্য প্রতিটি নাগরিকেরই সম্পত্তি কর অনেকটাই বেড়ে যায়। স্মার্ট সিটি বলতে শহর কি কিছুটা আলোক উজ্জ্বলই করা হয়েছে। কিন্তু অন্য কোন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়নি এখন পর্যন্ত। শহরে স্মার্ট সিটি প্রকল্পে কিছু ওয়াটার এটিএম বসানো হয়েছিল। জনগণ খুশি হয়েছি। ৫ টাকার বিনিময়ে ঠান্ডা জল। এরকম একটি ওয়াটার এটিএম বসানো হয়েছিল ডিম সাগরের পারে। দেবসাগরের পারে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় প্রচুর সংখ্যক লোক শরীর চর্চা করতে আসে। শেষে জলের এটিএম থেকে ঠান্ডা জল খেয়ে শরীর ঠান্ডা করে।
কিন্তু বেশ কিছুদিন ধরেই নষ্ট হয়ে পড়ে আছে সেই এটিএমটি। লক্ষ্য করা যায় এটিএমর তালা ভেঙ্গে ভেতর থেকে সব যন্ত্রপাতি নিয়ে গেছে চোরের দল। নজর নেই কর্তৃপক্ষের। এখন দেখার এই খবরের পরে টনক নড়ে কিনা কর্তৃপক্ষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *