🚨🧧রাজ্যে ও ঈদ-এ-মিলাদুন্নবী পালিত।

 

বৃহস্পতিবার রাজ্যেও যথাযথ মর্যাদায় ঈদ-এ-মিলাদুন্নবী পালিত হয়। ঈদ-এ-মিলাদুন্নবী হচ্ছে শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এ দিনটি বেশ উৎসবের সাথে পালন হতে দেখা যায়। তবে উৎসব নিয়ে ইসলামি পণ্ডিতদের মাঝে অনেক বিতর্ক রয়েছে। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়।[বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত।রাজ্যেও
ঈদ-এ-মিলাদুন্নবী হিসেবে এই দিনটি পালন করে মুসলিম সম্প্রদায়ের লোকেরা। বৃহস্পতিবার শেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের
জন্মদিন উপলক্ষে ইন্দ্রনগর গাউছিয়া মসজিদের উদ্যোগে শান্তির জুলুস অনুষ্ঠিত হয় ।এদিন জুলুসটি
ইন্দ্রনগর মসজিদ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর মসজিদে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *