🧧🚨প্যান্ডেল গুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল সদর প্রশাসন

 

সদর প্রশাসন, ট্রাফিক, পুলিশ , অগ্নি নির্বাপন দপ্তর ও পুর নিগম মিলে বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বৃহস্পতিবার। আগরতলা শহরের বড় বড় পুজো প্যান্ডেল গুলি সরকারি অনুমোদন পাওয়ার অনেক আগে থেকেই কাজ শুরু করে দেয় । ইতিপূর্বে দেখা গেছে বিভিন্ন পূজো মণ্ডপ ঝড়ের কবলে পড়ে ভেঙ্গে পড়েছে। কিছুদিন পূর্বেও শ্রীকৃষ্ণ মন্দিরের জন্মাষ্টমী উপলক্ষে বানানো সুসজ্জিত গেইট ভেঙ্গে পড়ে। ফলে কোন ধরনের ঝুঁকি না নিয়ে এবার সদর প্রশাসন বিভিন্ন ক্লাবের নিরাপত্তার বিষয়টা আগেই খতিয়ে দেখছে। তারা যদি সন্তুষ্ট না হয় তবে অনুমোদন দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করবে এবং অনুমোদন নাও দিতে পারে বলে জানান পুর নিগমের প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *