🚨🧧শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালিত

 

ভগৎ সিং ২৮ সেপ্টেম্বর ১৯০৭ সালে একটি জাট শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার তার ১১৭ তম জন্মবার্ষিকী। তার জন্মবার্ষিকীকে সামনে রেখে এ আই ডি এস ওর উদ্যোগে বৃহস্পতিবার এক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। এদিনের এই র‌্যালিটি আগরতলার বটতলা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রসাদের সামনে এসে শেষ হয়। সেখানে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।২৩ মার্চ ১৯৩১ সালে প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে এক ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট মিস্টার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন ভগৎ সিং। বিচারে তার ফাঁসি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *