🚨🧧হিজম ইরাবত সিংয়ের জন্মবার্ষিকী পালিত।।।

 

শনিবার জননেতা হিজম ইরাবত সিংহের ১২৭ তম জন্মবার্ষিকী পালন করল মনিপুরী সাহিত্য পরিষদ ও পুর নিগম যৌথভাবে। এদিন সকালে উনার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবন্ধন করেন কর্পোরেটর সুখময় সাহা। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করে মনিপুর সাহিত্য পরিষদের সদস্যরা।
১৮৯৬ সালের ৩০ সেপ্টেম্বর মনিপুরের ইম্ফলে জন্মগ্রহণ করেছিলেন তিনি।
আগরতলা কল্যানীতে ২০১১ সালে বসানো হয়েছিল মণিপুরের রাজনীতিবিদ এবং বিপ্লবী সামাজ কর্মী হিজম ইরাবত সিংহের আবক্ষ মূর্তি। সেই থেকে উনার জন্মদিন এবং মৃত্যু দিনে শ্রদ্ধা নিবেদন করে আসছে মনিপুরী সাহিত্য পরিষদ ও পুর নিগম।
হিজম ইরাবত মনিপুরের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। তিনি মনিপুর কিষাণ সভা গঠন করেছিলেন। মনিপুর কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রেও প্রধান ভূমিকা রেখেছিলেন। মনিপুরের প্রথম সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সংসদের প্রথম অধিবেশন বসার আগেই তাকে ১৯৪৮ সালে আত্মগোপনে চলে যেতে হয়। কারণ মনিপুর কিষাণ সভাকে সরকার নিষিদ্ধ করে দেয়।এরপরে হিজাম ইরাবত গোপন কমিউনিস্ট পার্টি “মনিপুর কমিউনিস্ট পার্টি” গঠন করেন ও সশস্ত্র সংগ্রাম শুরু করেন। মৃত্যু পর্যন্ত তিনি মনিপুরের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ১৯৫১ সালে হিজাম ইরাবত জঙ্গলে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *