রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা স্তরের ” বয়স্ক ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবস “অর্থাৎ প্রবীর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা। “বয়স্ক ব্যক্তিদের জন্য মানবাধিকারের সার্বজনীন ঘোষণার প্রতিশ্রুতি পূরণ করা”এই স্লোগানকে সামনে রেখে এবছর পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।রাষ্ট্রসংঘ বার্ধক্যকে মানবজীবনের প্রধানতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এ সমস্যা সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে প্রতি বছর ১ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করে আসছে।
