🧧🚨

স্বচ্ছ ভারত অভিযানের বার্তা নিয়ে বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস ইউনিটের শোভাযাত্রা।।।।

এক অক্টোবর একসাথে এক ঘন্টা”এই শ্লোগানকে সামনে রেখে
“স্বচ্ছতা হি সেবা” সারা ভারতব্যাপী যে কর্মসূচি চলছে15 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর । তারই অঙ্গ হিসেবে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হয় স্বচ্ছ ভারত অভিযান। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে রামনগরের বাণী বিদ্যাপীঠ স্কুলের এন এস এস সেল ১৫ সেপ্টেম্বর থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে। রবিবার তারা স্বচ্ছতা নিয়ে নাগরিকদের সচেতন করতে সুসজ্জিত প্লেকার্ড
নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি স্কুল থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। আজকের এই সচেতনতা শোভাযাত্রা সম্পর্কে স্কুলের এনএসএস প্রোগ্রাম অফিসার শ্যামল দে বলেন জনগণকে সচেতন করতেই এই স্বচ্ছতার শোভাযাত্রা। স্বচ্ছতাই সুস্থ জীবন, স্বচ্ছতাই সুন্দর ত্রিপুরা, স্বচ্ছতাই রোগমুক্ত ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহবানে এই শোভাযাত্রার আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *