🚨🧧রাজ্যব্যাপী উৎসাহের সঙ্গে স্বচ্ছ ভারত অভিযান পালিত

 

“এক অক্টোবর একসাথে এক ঘন্টা”এই শ্লোগানকে সামনে রেখে
“স্বচ্ছতা হি সেবা” সারা ভারতব্যাপী যে কর্মসূচি চলছে15 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর । তারই অঙ্গ হিসেবে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হয় স্বচ্ছ ভারত অভিযান। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় কামান চৌমুহনীর নিকটে এম বি বি চৌমুহনীতে। সেখানে এই স্বচ্ছতা অভিযানে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, মুখ্য সচিব জে কে সিনহা,ত্রিপুরা পুলিশের ডি জি অমিতাভ রঞ্জন, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সকল পুর পরিষদ এবং অন্যান্যরা। পাশাপাশি পুর নিগমের দক্ষিণ জোনের উদ্যোগে ৩৯ ওয়ার্ড ,২০ নং ওয়ার্ড,১৪ নং ওয়ার্ড সহ প্রত্যেকটি ওয়ার্ডে পালিত হয় স্বচ্ছতা অভিযান।
নয় বছর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ২০১৪ সালে স্বচ্ছতার জন্য আহ্বান জানিয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে। সর্বস্তরের নাগরিকরা স্বচ্ছ ভারত-অভিযানের অংশীদার হতে বিপুল উৎসাহের সঙ্গে প্রতিদান দিয়েছিলেন। ফলস্বরূপ, স্বচ্ছতা একটি জাতীয় আচরণে পরিণত হয়েছে এবং স্বচ্ছ ভারত মিশন একটি গৃহস্থালির নাম হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী তার “মন কি বাত”-এর ১০৫তম পর্বে ১লা অক্টোবর সকাল ১০ টায় স্বচ্ছতার জন্য ১ ঘন্টা শ্রমদানের আবেদন করেছিলেন ভারতবাসীর উদ্দেশ্যে৷ সকল নাগরিক সম্মিলিতভাবে বাপুকে ‘স্বচ্ছাঞ্জলি’ প্রদান করার জন্যই এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আপনি আপনার রাস্তায়, বা আশেপাশের…অথবা পার্ক, নদী, হ্রদ বা অন্য কোন পাবলিক প্লেসে এই পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিতে পারেন বলে প্রধানমন্ত্রীর আহব্বানে সারা দিয়ে রাজ্যব্যাপীই রাজ্যের জনগণকে এদিন উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *