🧧🚨১লা অক্টোবর জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবসে একাধিক রক্তদান শিবির অনুষ্ঠিত

 

পয়লা অক্টোবর জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস। এই দিনটিকে সামনে রেখে
“রক্ত দিন প্লাজমা দিন, জীবন ভাগ করুন ” এই থিমকে সামনে রেখে বিভিন্ন সংস্থা রবিবার এগিয়ে এল রক্তদানে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এরকম দুটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রবিবার। প্রথমটি অনুষ্ঠিত হয় তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। উদ্যোক্তা ছিলেন, ত্রিপুরা রাজ্য ব্লাড ​​​​ট্রান্সফিউশন কাউন্সিল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। দ্বিতীয় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাব উদ্যোক্তা ছিলেন অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন।
১৯৪১ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আহত সৈনিকদের সাহায্য করার জন্যে প্রথম স্বেচ্ছায় রক্তদান শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতা এখনো অটুট আছে। রক্তের যে চাহিদা তার বেশিরভাগটাই স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে পূরণ হয়ে থাকে। নির্বাচনের সময় রক্তের কিছুটা অভাব দেখা দিয়েছিল ব্লাড ব্যাংক গুলিতে সেই সময় মুখ্যমন্ত্রী আহ্বান রেখেছিলেন রক্তদানে রাজ্যবাসীকে এগিয়ে আসার। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যবাসী এগিয়ে আসায় চাহিদার তুলনায় যোগান এখন কিছুটা বেশি আছে। এই ধারাবাহিকতাকে ধরে রাখতে হবে কারণ রক্তের কোন বিকল্প নেই রক্ত কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না অতএব স্বেচ্ছা রক্তদানে সকলকেই এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *