🚨🧧সংগীত পরিচালক সুরকার গায়ক শচীন কর্তার জন্ম জয়ন্তী পালিত

 

রবিবার বিংশ শতাব্দীর ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনের ১১৭ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে রবীন্দ্রভবন প্রাঙ্গনে শচীন দেব বর্মনের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।
শচীন দেব বর্মন জন্মগ্রহণ করেছিলেন কুমিল্লার ত্রিপুরা রাজবাড়িতে৷ তবে উনার আদিবাস ছিল ত্রিপুরা রাজ্যে৷ তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। কিছুটা অনুনাসিক কণ্ঠস্বরের জন্য তিনি তার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন বিন্দুমাত্রও কমেনি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি ছিলেন জনপ্রিয়। তিনি বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করে গেছেন।
১৯৭৫ খ্রিষ্টাব্দে উনি প্যারালিটিক স্ট্রোক হয়ে কোমায় চলে যান। প্রায় পাঁচ মাস কোমায় ছিলেন। ৩১ অক্টোবর, ১৯৭৫ সালে ৬৯ বছর বয়সে মহারাষ্ট্রের বোম্বেতে বর্তমান মুম্বাইয়ে ওনার প্রয়াণ ঘটে।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *