আজ ২ অক্টোবর। মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৫ তম
জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে দেশজুড়ে পালিত হচ্ছে।
দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে।
সারা দেশের সঙ্গে প্রদেশ কংগ্রেস ও আজকের দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। কংগ্রেস ভবনে সকালবেলা আয়োজিত হয় এক সংক্ষিপ্ত অনুষ্ঠান। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সমীর রঞ্জন বর্মন, দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তাছাড়া অন্যান্য শাখা সংগঠনের পতাকা উত্তোলিত করা হয়। পরে কংগ্রেস প্রাঙ্গনে গান্ধীজীর প্রতিকৃতিতে কংগ্রেস নেতৃত্ব শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে কংগ্রেস নেতৃত্ব এবং সদস্যরা গান্ধী-ঘাটে গিয়ে গান্ধী বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে। মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারী তিনি আততায়ীর হাতে শহীদের মৃত্যুবরণ করেন।
