🧧🚨জাতীয় পঞ্চায়েত ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যভিত্তিক পুরস্কার

আগরতলার অরুন্ধুতিনগরস্থিত গ্রাম স্বরাজ ভবনে আজ গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজ্যের গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলিকে ডিজিটাল লেনদেনে সক্ষম হিসাবে ঘোষণা ও প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে রাজ্যভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়াও অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কারও দেওয়া হয়েছে। জাতীয় পঞ্চায়েত পুরস্কার ও প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে বিশেষ কৃতিত্বের জন্য ত্রিস্তর পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলি ও প্রকল্প রূপায়ণকারী সংস্থাগুলিকে পুরস্কৃত করা হয়েছে। জাতীয়স্তরে বিশেষ কৃতিত্বের জন্য কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি ও রূপাইছড়ি ব্লকের বাগমারা ভিলেজ কমিটিকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রকল্পে বিশেষ কৃতিত্বের জন্য জেলা ও ব্লকগুলিকে পুরস্কৃত করা হয়েছে। জেলা ক্যাটারগরিতে প্রথম স্থানে রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলা। ব্লক ক্যাটাগরিতে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক ও ঊনকোটি জেলার কুমারঘাট ব্লক। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর রক এবং যুগ্মভাবে তৃতীয় স্থান পেয়েছে গোমতী জেলার অমরপুর ব্লক ও দক্ষিণ ত্রিপুরা জেলার ভারতচন্দ্রনগর ব্লক।
অনুষ্ঠানে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে ৯টি থিমের উপর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়েছে। থিম ১-এ দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবিকা সম্পন্ন পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে কুমারঘাট ব্লকের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত। থিম ২-এ স্বাস্থ্যকর পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ডুকলি ব্লকের চারিপাড়া গ্রাম পঞ্চায়েত। থিম ৩-এ শিশু বান্ধব পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে অমরপুর ব্লকের বুরবুরিয়া ভিলেজ কমিটি। থিম ৪- এ জল পর্যাপ্ত পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ভারতচন্দ্রনগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত। থিম ৫-এ স্বচ্ছ ও সবুজ পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে জম্পুইহিল ব্লকের ভাংমুন ভিলেজ কমিটি। থিম ৬-এ স্বয়ংসম্পূর্ণ পরিকাঠামোযুক্ত পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে জিরানিয়া ব্লকের পূর্ব বড়জলা গ্রাম পঞ্চায়েত। থিম ৭-এ সামাজিক ন্যায় ও সামাজিকভাবে সুরক্ষিত পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে মোহনপুর ব্লকের মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত। থিম ৮-এ সুশাসিত পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে বামুটিয়া ব্লকের নরসিংগড় গ্রাম পঞ্চায়েত। থিম ৯-এ মহিলা বান্ধব পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে চড়িলাম ব্লকের ছেসরিমাই গ্রাম পঞ্চায়েত।
সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে ৯টি থিমে দ্বিতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে পেঁচারথল ব্লকের উত্তর ধনিছড়া ভিলেজ কমিটি, কদমতলা ব্লকের বারগুল গ্রাম পঞ্চায়েত, মোহনপুর ব্লকের কলকলিয়া ভিলেজ কমিটি, কুমারঘাট ব্লকের দেওভ্যালি ভিলেজ কমিটি, কুমারঘাট ব্লকের দারচই ভিলেজ কমিটি, পুরাতন আগরতলা ব্লকের দলুরা গ্রাম পঞ্চায়েত, কদমতলা ব্লকের ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত, কল্যাণপুর ব্লকের দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েত, কদমতলা রকের সরসপুর গ্রাম পঞ্চায়েত। এই থিমগুলিতে তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে অমরপুর ব্লকের নতুনবাজার ভিলেজ কমিটি, কাকড়াবন ব্লকের তুলামুড়া গ্রাম পঞ্চায়েত, ভারতচন্দ্রনগর ব্লকের পাইখোলা গ্রাম পঞ্চায়েত, কাঁঠালিয়া ব্লকের উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত, মোহনপুর ব্লকের মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত, কদমতলা ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত, যুবরাজনগর ব্লকের হাফলং গ্রাম পঞ্চায়েত, কুমারঘাট ব্লকের ফটিকরায় গ্রাম পঞ্চায়েত, রাজনগর ব্লকের দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েত।
প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে বিশেষ কৃতিত্বের জন্য জেলা পর্যায়ে প্রথম পুরস্কার পেয়েছে উত্তর ত্রিপুরা জেলা। পুরস্কার স্বরূপ শংসাপত্র, স্মারক এবং ১.৫ লক্ষ টাকার চেক দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ঊনকোটি জেলা। পুরস্কার হিসেবে পেয়েছে শংসাপত্র, স্মারক এবং ১ লক্ষ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। তৃতীয় পুরস্কার পেয়েছে সিপাহীজলা জেলা। পুরস্কার হিসেবে শংসাপত্র, স্মারক এবং ১ লক্ষ টাকার চেক দেওয়া হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে কৃতিত্বের জন্য অবশিষ্ট ৫টি জেলা যথাক্রমে পশ্চিম ত্রিপুরা, গোমতী, দক্ষিণ ত্রিপুরা, ধলাই ও খোয়াই জেলাকেও পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে বিশেষ কৃতিত্বের জনা প্রতিটি জেলা থেকে বেস্ট পারফর্মিং রক হিসেবে পুরস্কার পেয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক, ঊনকোটি জেলার গৌরনগর ব্লক, পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়া ব্লক, সিপাহীজলা জেলার জম্পুইজলা ব্লক, খোয়াই জেলার পদ্মবিল ব্লক, দক্ষিণ ত্রিপুরা জেলার ভারতচন্দ্রনগর ব্লক, ধলাই জেলার আমবাসা ব্লক এবং গোমতী জেলার অম্পি ব্লক। এই আটটি ব্লককে পুরস্কার হিসেবে শংসাপত্র, স্মারক এবং ৭৫ হাজার টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিগণ সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *