ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহা সংঘ ব্যক্তিগত পরিবহন শ্রমিকদের সমস্যাজনিত ১১ দফা দাবিতে সোমবার পরিবহন দপ্তরের কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করে।
মঙ্গলবার রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবহন দপ্তরে গিয়ে ডেপুটেশনে মিলিত হয়। দাবি গুলি হল, ত্রিপুরায় ব্যক্তিগত পরিবহন (প্রাইভেট ট্রান্সপোর্ট) শ্রমিকদের কল্যান হেতু পরিবহন শ্রমিক কল্যান বোর্ড গঠন করতে হবে ।
ব্যক্তিগত পরিবহন (প্রাইভেট ট্রান্সপোর্ট) শ্রমিকদের জন্য পেনশন, ই এস আই সি,পি.এফ. ইত্যাদি সুবিধাগুলো প্রদান করতে হবে ।
অন্যান্য রাজ্যের ন্যায়, ত্রিপুরা সরকারও ফিটনেস ফাইন হিসাবে দৈনিক ৫০ টাকা জরিমানার যে প্রচলিত নিয়ম আছে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
পুনরায় বিক্রয় করা ই-রিক্সার মালিকানা পরিবর্তন করার নিয়ম চালু করতে হবে ।
সমগ্র ভারতবর্ষে একই রকম পরিবহন আইন চালু করতে হবে ।
গাড়ীর রেজিস্ট্রেশানের মেয়াদ প্রচলিত ১৫ বৎসরের জায়গায় ২০ বৎসর করতে হবে ।
ইলেকট্রিক আটো (পিয়াগো, টিয়ো ইত্যাদি) গুলির ক্ষেত্রে রোড পারমিট ব্যবস্থা চালু করতে হবে এবং বিক্রিত ইলেকট্রিক আটো গুলিকে এই ব্যবস্থার আওতায় আনতে হবে।
অটো রিক্সার নতুন করে পারমিট প্রদান আবিলম্বে বন্ধ করা হোক এবং যে অটো রিক্সা পারমিট গুলি আমবাসা থেকে কমলপুর পর্যন্ত দেওয়া হয়েছে সেই পারমিট গুলা অতিরিক্ত ১৫ কিমির আওতায় আনতে হবে।
জিরানিয়া রেল স্টেশনে ট্রাক গাড়ী লোডিং এর ক্ষেত্রে স্পেশাল কোটা নীতি বন্ধ করে এক সিরিয়াল ব্যবস্থা চালু করতে হবে ।
ত্রিপুরায় ব্যক্তিগত পরিবহন (প্রাইভেট ট্রান্সপোর্ট) শ্রমিকদের ৬০ বৎসর আয়ু পূর্ন হলে তাদের জন্য পরিবহন শ্রমিক পেনশন চালু করতে হবে ।
ভারতবর্ষের অন্য রাজ্য থেকে ক্রয় করা গাড়ীর রেজিস্ট্রেশানের ক্ষেত্রে ত্রিপুরা পরিবহন দপ্তর গাড়ীর ইনসুরেন্স মূল্যের উপর রেজিস্ট্রেশানে ফি ধার্য করতে হবে ।
এই দাবিগুলি পূরণ না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনে যাবে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজবুত সংঘ জানান সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত ।
