সিমনা বিধানসভা কেন্দ্রের আইপিএফটি থেকে নির্বাচিত বৃষকেতু দেববর্মা রাজ্য বিধানসভায় তার আসন হারাচ্ছেন। সোমবার বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী বলেছেন যে বৃষকেতু দেববর্মার সদস্যপদ প্রত্যাখ্যান করার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মঙ্গলবার ঘোষণা করা হবে।
এটা মোটামুটি বলে দেওয়া যায় যে সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মা তার সদস্যপদ হারাচ্ছেন। আইপিএফটি ছেড়ে টিপরা মোথায় যোগদানের ফলে তার বিধানসভার সদস্যপদ হারানো ছিল সময়ের অপেক্ষা মাত্র। বৃষকেতু দেববর্মা যে আর বিধায়ক নন, সোমবার বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী ইঙ্গিত দিয়েছেন।
বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ বরখাস্ত করার আবেদনের বিষয়ে সোমবার চূড়ান্ত শুনানি হয়। কিন্তু এ দিনও আসেননি বৃষকেতু দেববর্মা। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি বিধায়ক পর বাতিল করার আবেদনকারী আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা। তবে এনসি দেববর্মার তরফে তাঁর আইনজীবী হাজির ছিলেন।
বৃষকেতু দেববর্মাকে সোমবার ব্যক্তিগতভাবে হাজির হওয়ার শেষ সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বরাবরের মতো এবারও তিনি আসেননি। স্পিকার বলেছেন যে বৃষকেতু অধ্যায় শেষ করার পরে সিদ্ধান্তটি সংরক্ষিত রাখা হয়েছে, আগামীকাল জানিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত।
