🧧🚨ওবিসি কমিশনের দায়িত্ব নিলেন তাপস মজুমদার

রাজ্য সরকার কিছুদিন পূর্বে বিভিন্ন সংস্থার চেয়ারম্যান পদে নতুন নিয়োগ পাশাপাশি কিছু রদবদল ঘটিয়েছে। বুধবার তাপস মজুমদার ওবিসি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। এর আগে তিনি ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আজ তিনি দায়িত্ব নিয়ে বলেন, ত্রিপুরা রাজ্যে ওবিসি সম্প্রদায়ের মানুষের বসবাস সবচেয়ে বেশি। বেসরকারি মতে প্রায় ৪২ শতাংশ। সরকারি গণনায় ১৯৯১ সালে ছিল ২৩ শতাংশ। তাদের উন্নয়নের ক্ষেত্রে সব রকম সুযোগ-সুবিধা প্রদান করার চেষ্টা করে যাবে বলে জানান তিনি। পাশাপাশি ওবিসি সংরক্ষণ নিয়ে তিনি বলেন কেন্দ্রীয় সরকার ২৭ শতাংশ সংরক্ষণ রেখেছে ওবিসিদের জন্য। রাজ্য সরকার ও চেষ্টা করছে শিক্ষাক্ষেত্রে চাকরি ক্ষেত্রে ওবিসিদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *