🚨🧧জি বি বাজার থেকে এইচ ডি ও চৌমুহনী প্রশস্ত হচ্ছে রাস্তা

আগরতলা শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে স্মার্ট সিটি প্রকল্পে, নগর উন্নয়ন দপ্তর , পূর্ত দপ্তর ও পুর নিগম বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছে। বেআইনি দখলদার উচ্ছেদ থেকে শুরু করে রাস্তাঘাট প্রশস্ত করার কাজে হাত দিয়েছে নিগম। এরকমই একটি রাস্তা জিবি বাজার থেকে এইচ ডি ও চৌমুহনী পর্যন্ত যার কাজ দীর্ঘদিন আগেই  মঞ্জুর করা হয়েছিল। সেই বামফ্রন্টের আমলেই যা সম্পূর্ণ করার কথা ছিল।কিন্তু যে কোন রহস্যজনক কারণে সেই সময় সেই রাস্তা মেরামতের কাজে হাত দেওয়া হয়নি। পুর নিগমে বি জে পি ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাস্তাটি সংস্কারে হাত দেয় মেয়র দীপক মজুমদার। জিবি বাজার থেকে এসডিও চৌমুহনী পর্যন্ত রাস্তার অনেকটা জায়গা বেদখল হয়েছিল দীর্ঘদিন ধরে। নিগম সেই বেআইনি দখলদারদের উচ্ছেদে নামে গত কয়েক মাস ধরেই। গতকাল জি বি বাজার এলাকার বেআইনি দখলকৃত জায়গায় নির্মীয়মান দোকানগুলি ভেঙ্গে দেয় নিগম। বুধবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার সেই জায়গা ঘুরে দেখেন। সাংবাদিকদের তিনি বলেন, নাগরিকদের স্বাচ্ছন্দে চলাচলে যানজটমুক্ত শহর রাখতে পুর নিগম কাজ করে চলেছে। বামফ্রন্ট সরকারের আমলে যে কাজগুলি মঞ্জুর করা হয়েছিল কিন্তু কাজ করেনি সেই সরকার সেই কাজগুলি হাতে নেওয়া হয়েছে। জিবি বাজার কমিটির সহযোগিতায় কিছু দোকান রাস্তা প্রশস্ত করার জন্য সরিয়ে নেবার জন্য বলা হয়। সো উদ্যোগী হয়েই নিজেরাই সরিয়ে নেয় সেই দোকানগুলি। বাজার এলাকার ১৪ টি টাকা ঘর ও ৪৮ টি অস্থায়ী ঘর সরিয়ে নেওয়া হয়। আগামীকাল থেকে শুরু হবে কাজ। মেয়র আরো বলেন, যাদের দোকান ভাঙ্গা পড়েছে তাদের প্রতি তিনি দুঃখ প্রকাশ করেন পাশাপাশি তিনি বলেন পরবর্তী সময় তাদের পুনর্বাসনের বিকল্প ব্যবস্থার জন্য পুর নিগম যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং সহযোগিতা করবে। মুখ্যমন্ত্রীও চাইছেন শহরকে সুন্দর করে সাজিয়ে তুলতে। উনার পরামর্শ অনুযায়ী কাজ করে চলেছে পুর নিগম। দুর্গা পুজোর আগ মুহূর্তে এই বেআইনি দখলদারদের উচ্ছেদ নিয়ে তিনি বলেন, গত পুজোর আগেও বলা হয়েছিল পূজার পর সরিয়ে নিতে কিন্তু কোন ব্যবসায়ী তাদের দোকান সরায় নি। ফলে কিছু সংখ্যক বেআইনি ব্যবসায়ীদের জন্য আগরতলা শহরে পুজো দেখতে আসা ১০ হাজার লোকের অসুবিধের পড়বে তা হতে দেওয়া যায় না। স্ট্রিট ভেন্ডারদের নিয়ম মেনেই থাকতে হবে। পুর নিগম যাদের ভেন্ডার লাইসেন্স দিয়েছে তাদেরকে সরানো হয়নি। যাদের উচ্ছেদ করা হয়েছে তারা যদি পুরো নিগমের আইন মেনে চলে তবে তাদের পূজার একমাস পর নির্দিষ্ট ভেন্ডার জোনে জায়গা দেওয়ার ব্যবস্থা করবে নিগম বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *