অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে
ত্রিপুরার বিএড শিক্ষার্থীদের এসসি বৃত্তি দ্রুত প্রক্রিয়াকরণের জন্য ডেপুটেশন প্রদান করা হয়।
ত্রিপুরার তপশিলি জাতি শিক্ষার্থীরা যারা ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে তাদের বিএড কোর্স করছেন তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের সেমিস্টার ফি পরিশোধ করার জন্য এখনও তারা তাদের বৃত্তি পায়নি। ত্রিপুরা অর্থনৈতিক ও শিক্ষাগত দিক থেকে খুবই পিছিয়ে পড়া রাজ্য। তাই স্কলারশিপ না পেলে শিক্ষার্থীদের সেমিস্টারের ফি পরিশোধ করা খুবই কঠিন হচ্ছে। সুতরাং দ্রুত তাদের স্টাইপেন্ড প্রধানের দাবি জানায় এবিভিপি।
