🚨🧧মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির অস্থায়ী কমিটি ও মৎস্য ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত

সোমবার বটতলার পর মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির অস্থায়ী এবং  মৎস ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দিলেন মেয়র দীপক মজুমদার । পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষে স্বচ্ছ ভাবমূর্তির এবং বাজার উন্নয়নের সরকারের সঙ্গে সহযোগিতা করবে এরকম  ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করে স্বপন কুমার পালকে কনভেনার সহ ৭ সদস্যবিশিষ্ট এক অস্থায়ী কমিটির ঘোষণা দিলেন তিনি। সোমবার কর্পোরেটর রত্না দত্ত, বরদোয়ালী মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ বাজারের সদস্যদের উপস্থিতিতে মেয়র নতুন অস্থায়ী কমিটির ঘোষণা দেয়। পরবর্তীতে

মৎস্য ব্যাবসায়ী সমিতি মহারাজগঞ্জ বাজার (দাস পট্টি) নতুন পূর্ণাঙ্গ কমিটির ও ঘোষণা দেন মেয়র দীপক মজুমদার পাশাপাশি ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্য বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ওয়ার্কিং কমিটির  ঘোষণা দেয় মেয়র। নতুন কমিটিতে সুবীর দাস সভাপতি এবং ভবতোষ দাস কে সম্পাদক করা হয়।  মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিটি বাজার কমিটির কর্মকাণ্ড মুখ্যমন্ত্রী নজরে রাখছে ফলে কোন বাজার কি রকম চলছে তা উনার নখ দর্পনে।
মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির অস্থায়ী কমিটি আজ ঘোষণা হল। কালী পূজার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। মহারাজগঞ্জ বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হয়েছে উনার। মুখ্যমন্ত্রী মহারাজগঞ্জ বাজার নয় প্রতিটি বাজারেরই উন্নয়ন নিয়ে আন্তরিক। মেয়র আশা ব্যক্ত করেন যে অস্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে তা সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করবেন। বাজার কমিটি গঠন করা নিয়ে এবং বাজারের সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা হয়েছে মেয়রের,তিনি বাজারের প্রকৃত উন্নয়নের প্রতিশ্রুতিও প্রদান করেন এ দিনের অনুষ্ঠান। বাজারগুলিকে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান মেয়র। পাশাপাশি সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *