🧧🚨রাষ্ট্রীয় বাল স্বচ্ছতা কার্যক্রম ফলো আপের পাশাপাশি সার্জারি সম্পন্ন স্ক্রীনিং এবং সচেতনতা শিবির অনুষ্ঠিত

আশ্রমপাড়া ইউপিএসসি আর বি এস কে এম এইচ টির উদ্যোগে
রাষ্ট্রীয় বাল স্বচ্ছতা কার্যক্রম  ফলো আপের পাশাপাশি সার্জারি সম্পন্ন স্ক্রীনিং এবং সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় গজারিয়া স্বামী বিবেকানন্দ কমিউনিটি হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার মেয়র ইন কাউন্সিল বাপি দাস কর্পোরেটর কল্পনা দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, যেসব শিশুদের জন্মগত কিছু সমস্যা রয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা করতে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় স্বাস্থ্য মিশন এর অধীনে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম একটি উদ্ভাবনী এবং উচ্চাভিলাষী উদ্যোগ, যা শিশু স্বাস্থ্য স্ক্রীনিং এবং প্রারম্ভিক হস্তক্ষেপ পরিষেবাগুলিকে পরিকল্পিত করে, প্রাথমিকভাবে সনাক্তকরণের একটি পদ্ধতি এবং সাথে যত্ন সহকারে চিকিৎসার ব্যবস্থা করা হয়। শিশুরা যাদের জন্মগত সমস্যা রয়েছে তাদের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত প্রয়োজন।তারা আগামী দিনে রাষ্ট্র নির্মাণের সৈনিক। পৃথিবীর সরকার ত্রিপুরায় দায়িত্ব আসার পর স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে। পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী একজন ডাক্তার হওয়ায় স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটেছে। যাদের জন্মগত সমস্যা রয়েছে তাদের এ ধরনের শিবিরে অংশগ্রহণ করতে বেশি বেশি করে সচেতনতা শিবির করা দরকার বলে ও মনে করেন মেয়র।
রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মক্রম (আরবি এসকে) শিশুদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করার জন্য একটি প্রোগ্রাম যা সমস্ত শিশুদেরকে তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে সক্ষম করে; এবং সম্প্রদায়ের সমস্ত শিশুদের ব্যাপক যত্ন প্রদান করে। এই প্রোগ্রামে জন্ম থেকে ১৮ বছর বয়সী শিশুদের বিভিন্ন জন্মগত সমস্যা যেমন জন্মগত বধিরতা, জন্মগত ছানি, জন্মগত হৃদরোগ, ঠোঁট কাটা এবং তালু কাটার সমস্যা, বাঁকা পায়ের সমস্যা ইত্যাদি বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবস্থাপনা করা হয় তাছাড়া রোগ, ঘাটতি এবং বিকাশে বিলম্ব ইত্যাদি ৩২ টি স্বাস্থ্য পরিস্থিতির প্রাথমিক সনাক্তকরণ এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং দ্বিতীয় স্তরে অস্ত্র প্রচার সহ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আজকের এই অনুষ্ঠানে চিকিৎসাপ্রাপ্ত শিশু এবং তাদের অভিভাবকদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *