🚨🧧দুর্গাপূজার দশমির পর লক্ষ্মীপূজোও শেষ । এবছর পুর নিগমের উদ্যোগে খুব সুশৃংখল ভাবে দশমী ঘাটে মূর্তি বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু আজ দীর্ঘদিন ধরে মূর্তির কাঠামো গুলি হাওরা নদীতে পড়ে আছে ফলে দূষিত হচ্ছে জল। মূর্তিগুলি যে সকল রং ব্যবহার করে তৈরি করা হয় তার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। যেহেতু হাওড়া নদীর জল থেকে পানীয় জল সরবরাহ করে থাকে পুর নিগম অতএব মূর্তির কাঠামো গুলি ইতিমধ্যেই নদী থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল পুর নিগমের বলেই অভিমত জনগণের।