🧧🚨ছয় অক্টোবর নাইটেঙ্গেল নার্সিংহোমে ভর্তি করা করা হয়েছিল ক্যান্সার আক্রান্ত বলে সন্দেহ করা রোগী নমিতা রানী সাহা কে। ৭ অক্টোবর উনার অপারেশন করা হয় পরবর্তীতে নয় অক্টোবর উনাকে সেখান থেকে ছুটি দেওয়া হয়। পরবর্তীতে রোগীর অবস্থা পাপের দিকে যাওয়ায় ওনাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। নাইটেঙ্গেল নার্সিংহোম কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তালবাহানা করে যাচ্ছে একটি রিপোর্ট প্রদান করতে। অপারেশন করে যে বায়োপসি করা হয়েছিল । যার রিপোর্ট আসতে ৬ থেকে ৮ দিন সময় লাগে। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও সেই রিপোর্ট তারা প্রদান করছে না ফলে চিকিৎসাও শুরু করা যাচ্ছে না সেই রোগীর। রোগীটির বায়োপসি রিপোর্ট পাওয়া না গেলে পুনরায় তাকে আবার অপারেশন করে বায়োপসি করতে হবে। আজ রোগীর পরিবারের লোকজন নাইটেঙ্গেল নার্সিংহোমের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের বক্তব্য এভাবে রোগীর আত্মীয় পরিজনদের হয়রানির শিকার কেন হতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *