🚨🧧রাজধানী টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় ব্যাগ ভর্তি করে কচ্ছপ নিয়ে যাচ্ছিল সেই সময় একটি কচ্ছপ ওই ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়ে যায়। তখন এলাকার স্থানীয়রা দেখতে পেয়ে কচ্ছপটিকে উদ্ধার করে এবং কচ্ছপ বুঝাই ব্যাগ নিয়ে যাওয়া ব্যক্তিকে আটক করার চেষ্টা করে কিন্তু ওই ব্যক্তি পালিয়ে যায়। এরপর স্থানীয়রা কচ্ছপটি কে লক্ষীনারায়ণ বাড়ি দীঘিতে ছেড়ে দেয়। প্রসঙ্গত প্রতিটি বাজারে ই বেআইনিভাবে বিক্রি করা হয় কচ্ছপ। প্রশাসনের সেরকম নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা লুপ্তপ্রায় এই কচ্ছপগুলোকে বিক্রি করে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *