🧧🚨চলছে পুজোর মরশুম। আনন্দ মেতে আছে রাজ্যবাসী। ফলে গত দু’মাসে অনেকটাই কমে গেছে স্বেচ্ছা রক্তদান শিবির। ব্লাড ব্যাংক গুলিতে দেখা দিয়েছে রক্তস্বল্পতা। সে কথা চিন্তা করে মহিলা কংগ্রেস ও যুব কংগ্রেস যৌথভাবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শহীদ দিবসে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক, গোপাল রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *