🚨🧧৭-৯ নভেম্বর কৈলাসহরে রাজ্যভিত্তিক হকি প্রতিযোগিতা

রাজ্যভিত্তিক অনুর্ধ্ব ১৭ বছর বালকদের হকি প্রতিযোগিতা আগামী ৭-৯ নভেম্বর কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সম্প্রতি ঊনকোটি জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস। সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া আধিকারিক অর্জুন দেবনাথ, জেলা শিক্ষা কার্যালয়ের ওএসডি কার্তিক দেববর্মা, তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক সুকান্ত মলসই সহ যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ। এই প্রতিযোগিতাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাসকে পরিচালন কমিটির চেয়ারম্যান মনোনীত করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। উল্লেখ্য, রাজ্যের প্রত্যেক জেলা থেকে একটি করে মোট ৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *