🧧🚨বোতলজাত পানীয় জলের নমুনা সংগ্রহ

বোতলজাত পানীয় জলে ভেজাল থাকার অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ হাপানিয়াস্থিত বাজারে অভিযান চালানো হয়। হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ এলাকা থেকে টেলিফোনে জনৈক অভিযোগকারী জানান, হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের নিকটবর্তী একটি হোটেলে দুই লিটারের নামী ব্র্যান্ডের বোতলজাত পানীয়জল খাওয়ার সময় বাজে গন্ধ পান। বোতলে নামী ব্র্যান্ডের স্টিকারের লেবেলিং দেখে সেটি তার জাল বলে সন্দেহ হয়। টেলিফোনে এই অভিযোগ পেয়ে পশ্চিম ত্রিপুরা জেলার ডেজিগনেটেড অফিসার ও ফুড সেফটি অফিসার বিষয়টি পরিদর্শন করেন ও জলের নমুনা সংগ্রহ করেন। তাছাড়াও এই এলাকার অন্যান্য হোটেল ও রেস্তোরাঁ থেকেও বোতলজাত জলের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত জলের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *