🚨🧧আফ্রিকান সোয়াইন ফিভার খোয়াই ব্লকের রামচন্দ্রঘাটে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা

খোয়াই ব্লকের অন্তর্গত রামচন্দ্রঘাটের জনৈক রবীন্দ্র দাসের শূকর খামারে আফ্রিকান সোয়াইন ফিভারের সংক্রমণ দেখা দেওয়ায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষার পর শূকরের মধ্যে আফ্রিকান সোয়াইন ফিভার ধরা পড়েছে। আফ্রিকান সোয়াইন ফিভার সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য পূর্ব রামচন্দ্রঘাটের রবীন্দ্র দাসের শূকরের ফার্মটিকে এই রোগের এপিসেন্টার বা উৎসকেন্দ্র ঘোষণা করা হয়েছে। এই এপিসেন্টার থেকে সবদিকে ১ কিলিমিটার পর্যন্ত এলাকাকে ইনফেকটেড জোন (IZ) এবং সবদিকে ১০ কিলোমিটার পর্যন্ত এলাকাকে সার্ভিলেন্স জোন (SZ) হিসেবে ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *