🚨🧧রাজভবনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রতিষ্ঠা দিবস উদযাপন

আজ রাজভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডীগড়, ছত্রিশগড়, দিল্লি, হরিয়ানা, কর্ণাটক, কেরলা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুডুচেরি, পাঞ্জাব এবং তামিলনাড়ু রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। প্রদীপ জ্বেলে প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা। সংক্ষিপ্ত আলোচনায় তিনি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির ইতিহাস ও গুরুত্বের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে রাজভবনে কর্মরত আধিকারিক ও কর্মীগণ উপস্থিত ছিলেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *