পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ নিয়ে গত কালকের পর আজও মহারাজ গঞ্জ বাজারে অভিযান চালায় সদর প্রশাসন ও খাদ্য দপ্তর। আজকে এই অভিযান চলে খুচরো দোকানগুলিতে। অভিযান কালে যে তথ্য সামনে আসে খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে আজও ৬০ থেকে ৬৫ টাকা কিলো । খুচরো ব্যবসায়ীরা পেঁয়াজটা কত টাকা দিয়ে কিনে এনেছেন এবং কোথা থেকে এনেছেন তার সঠিক কোন কাগজ দেখাতে পারেনি বিভিন্ন দোকানদাররা। প্রশাসনের অধিকারীদের কোন দোকান থেকে কিনেছে তাও খুচরো ব্যবসায়ীরা বলছেন না। এরকম অনেকগুলি দোকান বন্ধ করে দেয় অভিযান কারী দল। এবং কাগজপত্র নিয়ে সদর মহকুমা শাসক অফিসে আসতে বলেন তাদের। এরকম অভিযান প্রত্যেকদিন চলবে বলে জানান তারা।।।।
