🚨🧧বলিউডে রাজ্যের মেয়ে সৃজিতা

 

২ নভেম্বর আগরতলা। অভিজিৎ ভট্টাচার্য।

নতুন মুখকে অনুপ্রাণিত করার এবং তাদের সিনেমায় সুযোগ দেওয়ার ক্ষেত্রে, প্রযোজক এবং পরিচালক অলোক শ্রীবাস্তবের চেয়ে ভাল কেউ নেই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যিনি ইতিপূর্বে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী , জ্যাকি শ্রফ,নাসির উদ্দিন শাহ, পরেশ রাওয়াল থেকে শুরু করে বড় বড় অভিনেতাদের নিয়ে। উনার ভান্ডারে রয়েছেন ফুল অর আগ, গুরু মহাগুরু, জানে হুগা কেয়ার মত সিনেমা। সবকিছু ঠিক থাকলে জয়নগর নিবাসী জয়ন্ত ভট্টাচার্য ও সোমা দে ভট্টাচার্যের কন্যা সৃজিতা ভট্টাচার্যকে উনার পরবর্তী সিনেমা মানালি ক্রিমে দেখতে পাওয়া যাবে বলে খবর। কর্মসূত্রে মুম্বাইয়ের বাসিন্দা সৃজিতা ভট্টাচার্য একজন এয়ার হোস্টেস। হঠাৎ একদিন বিমানবন্দরে প্রযোজক পরিচালক অলক শ্রীবাস্তবের সঙ্গে ওনার পরিচয় হয়। সৃজিতা কে সিনেমায় আসতে উৎসাহী কিনা জিজ্ঞেস করার পাশাপাশি তাকে মিস্টার শ্রীবাস্তবের অফিসে এসে দেখা করার জন্য বলেন। সৃজিতা সেখানে গেলে তাকে ওনার আপকামিং প্রজেক্টে কাজ করার কথা বলেন অলক শ্রীবাস্তব। কিছু স্ক্রিন টেস্ট দেওয়ার পর রাজ্যের মেয়ের ভাগ্য খুলে যায় এবং মানালী ক্রিমে অভিনয়ের জন্য সুযোগ এসে যায় তার সামনে। সবকিছু ঠিক থাকলে যার কাজ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। শুটিংয়ের কাজ সম্পূর্ণ হতে পারে এবং সিনেমা হলে মুক্তি পেতে পারে 2024 সালের ডিসেম্বর নাগাদ। জয়নগর স্থিত সৃজিতা ভট্টাচার্যের বাড়িতে কথা হচ্ছিল ওনার সঙ্গে, পুজোর ছুটিতে বাড়িতে এসেছেন , তিনি বলছিলেন ছোটবেলায় অভিনেত্রী হওয়ার এরকম কোন শখ ছিল না ওনার তবে উনি যখন শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ক্লাস এইটে পড়ে তখন তার মনে অভিনেত্রী হওয়ার কিছুটা ইচ্ছা জাগে। তবে উনি পড়াশোনা শেষ করে এয়ার হোস্টেস এর কাজে যোগ দেন। হঠাৎ এসে যাওয়া সুযোগ কাজে লাগাতে চান তিনি। সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে উনি জানান বড় মাপের অভিনেতার সঙ্গে তিনি অভিনয় করবে এই সিনেমায়। তবে সেই অভিনেতাকে তিনি তা প্রকাশ করেননি পাশাপাশি একটি লিডিং রোলে যে তাকে দেখা যাবে তাও তিনি ইঙ্গিত দেন। তবে এখনই তিনি এয়ার হোস্টেজের চাকুরীখানি ছাড়তে চায় না ছুটি নিয়েই অভিনয় করতে চান তিনি এবং দেখতে চান সিনেমাটির ভবিষ্যৎ কি হয়। ইতিপূর্বে রাজ্যের অনেক ছেলেমেয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছে কিন্তু সেই অর্থে এখন পর্যন্ত অভিনেতা বা অভিনেত্রী হিসেবে সফল হতে পারেনি কেউ। এখন দেখা যাক শ্রীজিতা রাজ্যের নামকে বলিউড ইন্ডাস্ট্রিতে তুলে ধরতে পারে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *