মঙ্গলবার সারা বিশ্বের সঙ্গে এরাজ্যেও মহান নভেম্বর বিপ্লব দিবস উদ্যাপিত হয়। ১০৭ তম নভেম্বর বিপ্লব দিবসে সিপিআইএম পার্টি অফিসে লেনিনসহ সমাজতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের প্রতি মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন নেতৃবৃন্দ। পাশাপাশি সিপিআই অফিসও এদিন মহান নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে তারা।
রাশিয়ার মহান নভেম্বর বিপ্লব নামে খ্যাত দুনিয়া কাঁপানো দশ দিনের সংগ্রাম চির স্মরণীয় এক অধ্যায়। ১৯১৭-র এই বিপ্লব দুনিয়ার আর পাঁচটা বিপ্লবের থেকে স্বতন্ত্র।কারণ, নভেম্বর বিপ্লব সমাজের চিরকালীন রক্ষণশীল ধাঁচার বদল ঘটায় শ্রমিক শ্রেণি। অন্যান্য গণতান্ত্রিক বিপ্লবগুলিতে দেখা যায়, শাসক ও শাসন ব্যবস্থার রদ-বদল হয়। এই বিপ্লবের পরিণতিতে নতুন সমাজ গঠনের দায়িত্ব পান মেহনতি মানুষ।
