🧧🚨তিন তালাক প্রথা বাতিল, মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ সহ ফ্রী মেহেরাম হজ করার যে ঘোষণা তার প্রতি সহমত পোষণ করে মঙ্গলবার আগরতলা শহরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। সদর আরবান জেলা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আয়োজিত এই মিছিলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহিলাদের নিয়ে তিনটি ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে হজ ভবন থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করে। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম, উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার, শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।