🚨🧧অদ্বৈত মল্লবর্মন তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন। প্রতিবছরই রাজ্যে ওনার জন্ম দিবস ঘটা করে পালন করা হয়। এ বছরে উনার ১১০ তম জন্মবার্ষিকী পালন করা হবে ঘটা করে। মেলাঘরের কেমতলী স্থিত অদ্বৈত মল্লবর্মণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে অদ্বৈত মল্লবর্মনের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলার প্রস্তুতি হিসেবে আজ পুর নিগমের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পৌরহিত্য করেন মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি সিপাহীজলা জেলা সভাধিপতি সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *