🚨🧧রাজ্যভিত্তিক অটলবিহারী সাহিত্য উৎসব অর্থমন্ত্রীর সভাপতিত্বে উদয়পুরে প্রস্তুতিসভা

 

আগামী ২৫-২৬ ডিসেম্বর উদয়পুরের রাজর্ষি হলে দু’দিনব্যাপী রাজ্যভিত্তিক অটলবিহারী কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। গতকাল গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে এই উৎসব সফল করে তোলার জন্য এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। সভায় উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতলচন্দ্র মজুমদার প্রমুখ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অটলবিহারী কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর উদয়পুরে এক র‍্যালির আয়োজন করা হবে। উৎসবকে সফল করে তোলার জন্য উপদেষ্টা কমিটি, পরিচালন কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *