🚨🧧জোলাইবাড়িতে সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

 

রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। সেজন্য ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে। কৃষকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। সম্প্রতি জোলাইবাড়ি মোটরস্ট্যান্ডে সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন। পরিদর্শনকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি, ২০২৪ থেকে জোলাইবাড়িতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করা হয়েছিল। পরিদর্শনকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, জোলাইবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস প্রমুখ।

রূপান্তর করুন

সব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *